ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

যুদ্ধ বন্ধে আফ্রিকার নেতাদের ‘শান্তি প্রস্তাব’ পর্যালোচনা করছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:৩০, ২৯ জুলাই ২০২৩
যুদ্ধ বন্ধে আফ্রিকার নেতাদের ‘শান্তি প্রস্তাব’ পর্যালোচনা করছেন পুতিন
ভ্লাদিমির পুতিন - ফাইল ছবি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আফ্রিকার নেতাদের পক্ষ থেকে তুলে ধরা ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য শান্তি প্রস্তাব সতর্কতার সঙ্গে বিবেচনা করেছেন।

শুক্রবার (২৮ জুলাই) সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত রাশিয়া-আফ্রিকার শীর্ষ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন।

তিনি বলেন, এর আগের মধ্যস্থতার প্রস্তাবগুলো কথিত গণতান্ত্রিক দেশগুলো তাদের একচেটিয়া স্বার্থ চরিতার্থ করার জন্য দিয়েছিল।

Advertisement

আর এখন ইউক্রেন সংকটের সমাধান করতে আফ্রিকা প্রকৃতপক্ষেই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে হচ্ছে।

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানি করার একটি চুক্তি থেকে রাশিয়ার বেরিয়ে যাওয়াকে কেন্দ্র করে যখন বিশ্ববাজারে খাদ্যশস্যের ঘাটতি পড়ার আশঙ্কা দেখা দিয়েছে তখন রাশিয়া-আফ্রিকা শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

আফ্রিকার নেতারা তাদের দেশগুলোতে খাদ্যশস্যের ঘাটতি দেখা দিতে পারে ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ কারণে, কয়েকজন আফ্রিকান শীর্ষ নেতার সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধিল ইউক্রেন সফর শেষে রাশিয়ায় পৌঁছেছে।

তবে আফ্রিকার নেতাদের শান্তি প্রস্তাব কিয়েভ প্রত্যখ্যান করেছে। ইউক্রেন সরকার বলেছে, দেশটির দখলীকৃত এলাকাগুলো থেকে রুশ সেনা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো শান্তি প্রস্তাব মেনে নেয়া হবে না।

সূত্র: এএফপি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!