ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুকুরের মুখে জীবিত নবজাতক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩৯, ২০ জুলাই ২০২৩
কুকুরের মুখে জীবিত নবজাতক!
ছবি: প্রতীকী

রাস্তায় একটি কুকুর ময়লার ব্যাগে থাকা নবজাতক এক কন্যা শিশুকে কামড়ে নিয়ে যাওয়ার সময় শিশুটিকে উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ জুলাই) লেবাননের রাজধানী ত্রিপলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো দেশবাসী হতবাক হয়েছে।

সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানানো হয়, কুকুরটি ময়লার ব্যাগে ভর্তি শিশুটিকে নিয়ে যাওয়ার সময় একজন পথচারী বিষয়টি দেখতে পান। এরপর তিনি কুকুরের কাছ থেকে ব্যাগটি উদ্ধার করেন।

Advertisement

শিশুটিকে উদ্ধার করার পরে তার শরীরে অনেক দাগ দেখা যায়। পরে তাকে ইসলামিক চ্যারিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর নিরাপত্তা পরিসেবা এবং বিচার বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর পর শিশুটিকে ত্রিপলি সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটি কয়েক ঘণ্টা আগেই জন্মগ্রহণ করে। তবে শিশুটিকে কোন সময় ময়লার স্তূপে ফেলে দেওয়া হয় তা জানা যায়নি। এছাড়া শিশুটির অবস্থাও ভয়াবহ খারাপ। হাসপাতাল তার সম্পর্কে বিস্তারিত তথ্য দিচ্ছে না।

ত্রিপলিতে সাংবাদিক হিসেবে কাজ করেন গাসান রাফি। তিনি বলেন, তার ক্যারিয়ারে এমন দৃশ্য দেখেনি।

তিনি বলেন, এর আগে কেউ বাচ্চা লালন পালন করতে না চাইলে এতিমখানা এবং পুলিশ স্টেশনের কাছে রেখে যেতেন।

শিশুটিকে কে ফেলে গেছে তা খতিয়ে দেখতে কর্তৃপক্ষ। শিশুটি সুস্থ হয়ে উঠলে তাকে যদি কেউ দত্তক না নেয় তাহলে আইন অনুযায়ী শিশুটিকে এতিমখানায় রাখা হবে।

আব্দুল রহমান দারউইশ ইউনিয়ন অব রিলিফ এন্ড ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন ত্রিপলির একজন প্রতিনিধি। তিনি বলেন, লেবাননে যেসব সিরিয় শরণার্থী রয়েছে তাদের দ্বারা এমন কাজ হতে পারে না।

গত নয় বছরে সিরিয়ান শরণার্থীরা এমন কাজ করেননি বলে জানান তিনি। দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক দুরবস্থার কারণে এমন ঘটনা ঘটেছে বলে তিনি মনে করেন না।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!