শুক্রবার (১৪ জুলাই) মোহাম্মদ আসিফ ডলি নামের এক তরুণীর সঙ্গে ফতেবাদে ঘটা করে বিয়ে সারেন। তবে বিয়েতে যে পরিমাণ যৌতুক চাওয়া হয়েছিল, তা না পাওয়ায় মোটেই খুশি ছিল না আসিফের পরিবার। যৌতুকে সোনার গয়না, টাকাপয়সা ছাড়াও মেয়ের বাড়ির কাছে গাড়ির দাবি করেছিলেন আসিফের পরিবারের সদস্যরা।
একই বিয়ের আসরে গৌরী ও ডলি দুই বোনেরই বিয়ে হয়েছিল। বিয়ের শেষে গৌরী তার বরের সঙ্গে শ্বশুড়বাড়ি চলে গেলেও বাড়িতেই রয়ে যান ডলি। যৌতুকে গাড়ি না পাওয়ায় ডলিকে বিয়েবাড়িতেই সকলের সামনে তালাক দিয়ে বাড়ি চলে যান আসিফ। শুধু তা-ই নয়, আসিফের পরিবার যৌতুকের সমস্ত টাকাপয়সা, সোনাও নিয়ে যায় নিজেদের সঙ্গে।
.png)
ঘটনার পর ডলির পরিবার পুলিশের কাছে অভিযোগ জানায়। পুলিশ আসিফ সহ সাত জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তবে এখনও ধরা পড়েননি তারা।
পুলিশের মতে, আসিফের গোটা পরিবার এখন পলাতক, পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে।
সূত্র: ইন্ডিয়া টুডে, আনন্দবাজার