ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৩, ১৭ জুলাই ২০২৩
আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়ালো
ছবি: সংগৃহীত

মধ্য প্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) অতিক্রম করেছে।

দেশটির ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, চলতি গ্রীষ্মে প্রথমবারের মতো তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে আবুধাবির বাদা দাফাসে (আল-ধাফরা অঞ্চল) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। সেদিন তাপমাত্রা রেকর্ড করা হয় ৫০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Advertisement

আরব আমিরাতের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, সম্প্রতি আংশিক মেঘলা আবহাওয়া ও মাঝারি বাতাস প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রাও বাড়ছে।

চিকিৎসকরা বলেছেন, বাসিন্দাদের সর্বোচ্চ গরমের সময় বাড়ির ভেতরে থাকতে হবে এবং সরাসরি সূর্যের তাপের নিচে যাওয়া যাবে না। সরাসরি সূর্যের আলোর নিচে কাজ এড়ানোর চেষ্টা করা উচিত। তবে সানস্ক্রিন ও সানগ্লাস পরে নিজেদের রক্ষা করতে পারে। বর্তমান আবহাওয়ায় স্বস্তি বোধ করার জন্য ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক পরা উত্তম।

আমিরাতে 'মিড ডে ব্রেক' নামে একটি নিয়ম চালু করা হয়েছে। এ অনুযায়ী দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলা জায়গায় বা সরাসরি সূর্যের আলোতে কাজ নিষিদ্ধ করা হয়েছে।

এ আইন অমান্য অরে কেউ যদি শ্রমিকদের এ সময়ের মধ্যে কাজ করাতে বাধ্য করেন তাহলে ওই মালিককে ৫ হাজার দিরহাম জরিমানা করা হবে। নিষিদ্ধ সময়ের মধ্যে একাধিক কর্মীকে কাজ করানো হলে ৫০ হাজার দিরহাম জরিমানা করা হবে।

সূত্র: খালিজ টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!