ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধূমপায়ীদের থামাতে তাদের দিকে তাকিয়ে থাকার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩৮, ১৫ জুলাই ২০২৩
ধূমপায়ীদের থামাতে তাদের দিকে তাকিয়ে থাকার আহ্বান
ছবি: প্রতীকী

ধূমপান নিরুৎসাহিত করতে সিগারেট ধরাতে দেখলেই ধূমপায়ীদের দিকে একযোগে নেতিবাচক দৃষ্টিতে তাকিয়ে থাকার পরামর্শ দিয়েছেন হংকং নগরীর স্বাস্থ্য সচিব।

তামাকমুক্ত শহর কীভাবে তৈরি করা যায় সেই প্রশ্নের উত্তরে প্রফেসর লো চুং-মাউ বলেন, পুলিশ ধূমপায়ীদের ধরতে পারবে বলে আশা করা যায় না। তাই ধূমপান নিষিদ্ধ এলাকায় কেউ যদি সিগারেট ধরায়, সেখানে সবার উচিত ওই ব্যক্তির দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকানো। এতে ‘পাল্টা আঘাত’ করার সম্ভাবনা নেই।’

শুক্রবার (১৪ জুলাই) আইন পরিষদের স্বাস্থ্য পরিষেবা প্যানেলের একটি সভায় স্বাস্থ্য সচিব বলেন, ‘সিগারেট সবার স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। যখন জনসাধারণের সদস্যরা ধূমপানমুক্ত এলাকায় লোকজনকে ধূমপান করতে দেখেন, এমনকি যদি কোনো আইন প্রয়োগকারী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে উপস্থিত না হন, আমরা ধূমপায়ীদের দিকে নেতিবাচক দৃষ্টিতে তাকাতে পারি।’

Advertisement

স্বাস্থ্য সচিব আরো বলেন, ‘যখন কেউ রেস্তোরাঁয় সিগারেট টানে, তখন সেখানে থাকা প্রত্যেকেই সেই ব্যক্তির দিকে তাকাতে পারে। আমি বিশ্বাস করি না যে সেই ব্যক্তি রেস্তোরাঁয় থাকা সবাইকে পাল্টা আঘাত করার সাহস করবে। কারণ তারা কেবল তাকিয়ে আছে।’

অধ্যাপক লো বলেছেন, ‘এই আচরণ শহরে একটি ‘ধূমপানমুক্ত সংস্কৃতি’ তৈরিতে সহায়তা করবে। একটি বাসস্টপে সারিবদ্ধভাবে দাঁড়ানোকে উদাহরণ হিসেবে নিন। কেউ বলবে না যে মানুষকে লাইনে দাঁড়াতে বাধ্য করার জন্য আইনের প্রয়োজন।’

এদিকে হংকংয়ের সরকার ধূমপান রোধে যে নতুন পদক্ষেপগুলো বিবেচনা করছে তার মধ্যে রয়েছে একটি নির্দিষ্ট বছরের পরে জন্মগ্রহণকারী ব্যক্তিদের তামাকজাত পণ্য কেনা থেকে নিষিদ্ধ করা এবং সিগারেটের প্যাকেটের উপর কর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

সূত্র: এবিসি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!