ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ধূমপানে আপত্তি জানানোয় কাউন্সিলরের ওপর হামলা

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৩:১৩, ২ জুলাই ২০২৩
ধূমপানে আপত্তি জানানোয় কাউন্সিলরের ওপর হামলা
হামলার শিকার কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু

মাদারীপুরের কালকিনিতে ধূমপান করা নিয়ে তর্ক-বিতর্কের জেরে এক ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইদুর বেপারী (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে কালকিনি পৌরসভার ভেতরে এ ঘটনা ঘটে। আহত আসাদুজ্জামান তালুকদার লাবু কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র।

এদিকে আটক সাইদুর কালকিনির চর ঝাউতলা গ্রামের খালেক বেপারীর ছেলে।

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে কালকিনি পৌরসভার ভেতরে বসে ধূমপান করছিলেন সাইদুর বেপারী নামে এক যুবক। ঘটনার সময় কাউন্সিলর আসাদুজ্জামান তালুকদার লাবু বিষয়টিতে আপত্তি জানান। পৌরসভার ভেতর থেকে সরে গিয়ে ধূমপান করতে বলেন তিনি। এ কারণে ক্ষিপ্ত হয়ে সাইদুর ওই ওয়ার্ড কাউন্সিলরের ওপর হামলা চালান। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হন তিনি। পরে তাকে উদ্ধার কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আসাদুজ্জামান তালুকদার লাবুকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সাইদুর বেপারীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরের কালকিনি থানার ওসি মো. শামীম হোসেন জানান, কাউন্সিলরের ওপর হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!