নিহত আবু বক্কর সিদ্দিক ঐ ইউনিয়নের ধোবাকল পাইকার পাড়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ একই এলাকার হাদিকুলের সঙ্গে আবু বক্কর সিদ্দিকের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে আবু বক্কর সিদ্দিকসহ তার পরিবারের লোকজন ঐ জমিতে যান। এ সময় হাদিকুলের নেতৃত্বে মহিবুল, মিলনসহ কয়েকজন হামলা চালালে গুরুতর আহন হন তিনি। পরে তাকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।