বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বাড্ডার আনন্দনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুড়িগ্রাম সদরের কড়াইকাটা গ্রামের মংলা শেখের ছেলে মো. রবিউল ইসলাম ও আনোয়ার হোসেনের ছেলে মো. সুমন। আহত হয়েছেন সাঈদ ও কামাল নামে দুইজন।
.png)
তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা আরেক শ্রমিক তাইজ উদ্দিন বলেন, সাঈদ ও কামালের চিকিৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।