ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

শিশু শিক্ষার্থীদের খাবারে বিষ মেশানোয় শিক্ষিকার ফাঁসি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২০:১১, ১৫ জুলাই ২০২৩
শিশু শিক্ষার্থীদের খাবারে বিষ মেশানোয় শিক্ষিকার ফাঁসি!
ওয়াং উন - ফাইল ছবি

প্রাথমিক স্কুলের ২৫ শিশু শিক্ষার্থীর খাবারে বিষ মেশানোর অভিযোগ উঠেছিল স্কুলেরই এক শিক্ষিকার বিরুদ্ধে। সেই ঘটনায় এক শিশুর মৃত্যুও হয়েছিল। চার বছর আগের সেই ঘটনায় দোষী প্রমাণিত হন শিক্ষিকা। চলতি সপ্তাহেই তাকে ফাঁসিতে ঝোলায় চীন সরকার।

শুক্রবার (১৫ জুলাই) চীনের সরকারি সংবাদপত্রে ফাঁসির ঘটনাটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ৩৯ বছর বয়সী ওই শিক্ষিকার নাম ওয়াং উন। ২০২০ সাল থেকে হেনান প্রদেশের আদালতে মামলা চলছিল ওয়াংয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার আদালতে দোষী সাব্যস্ত হন শিক্ষিকা। তার পরই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই দিনই ফাঁসিতে ঝোলানো হয় ওয়াংকে।

Advertisement

ঘটনার সূত্রপাত স্কুলের অন্য এক শিক্ষকে সঙ্গে সম্পর্কের টানাপড়েন নিয়ে। ২০১৯ সালের মার্চে ওয়াং সোডিয়াম নাইট্রেট কিনে আনেন। তারপর স্কুলে গিয়ে শিক্ষার্থীদের জন্য রান্না করা খাবারে সেই রাসায়নিক মিশিয়ে দেন। তাতে বিষক্রিয়া হয়ে এক শিক্ষার্থীর বিভিন্ন অঙ্গ বিকল হয়ে মৃত্যু হয়। আরো ২৫ জন শিশু শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

কী ভাবে শিশু শিক্ষার্থীদের বিষক্রিয়া হল, তা নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু কিছুতেই কোনও সূত্র খুঁজে পাচ্ছিল না তারা। এক বছরেরও বেশি সময় ধরে সেই তদন্ত চলে। অবশেষে এই ঘটনায় শিক্ষিকার জড়িত থাকার সূত্র খুঁজে পান তদন্তকারীরা। কিন্তু ততদিনে স্কুল থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন ওয়াং। সেই শিক্ষিকাকেই বৃহস্পতিবার ফাঁসিতে ঝোলাল চীন।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!