ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চলন্ত বাইকে দাঁড়িয়ে তরুণীর স্টান্ট, হঠাৎ আরেক বাইকের ধাক্কা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৬, ১৫ জুলাই ২০২৩
চলন্ত বাইকে দাঁড়িয়ে তরুণীর স্টান্ট, হঠাৎ আরেক বাইকের ধাক্কা!
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই এমন অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে মানুষ ভিডিও বানানোর জন্য জীবনের ঝুঁকি নিতেও পিছপা হচ্ছে না। এমন কিছু স্টান্ট করে বসছে, তাতে বিরাট বিপদ ঘটে যাচ্ছে।

তেমনই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে এক যুবক বাইক নিয়ে স্টান্ট করছিল। আর সেই বাইকের সামনের অংশে মোবাইল নিয়ে দাঁড়িয়ে ছিল এক তরুণী। সেখানে দাঁড়িয়েই পুরো ব্যাপারটা ভিডিও করছিল সে। তখনই সেখানে অন্য একটি বাইক এসে যায়। তারপর ঘটে দুর্ঘটনা।

ভাইরাল হওয়া এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিছনের সিটে বসে একটি বাইক চালাচ্ছেন একটি ছেলে। ওদিকে মেয়েটা তার সামনের সিটে বসে আছে। মেয়েটি আরাম করে বসে সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করছে। ছেলেটি হাই স্পিডে বাইকটি চালাচ্ছে। এখানে আশ্চর্যের বিষয় হল, ছেলেটি বাইকের সামনের অংশ তুলে দিয়ে এক চাকা দিয়েই চালিয়ে যাচ্ছে। আর মেয়েটি দাঁড়িয়ে আছে।

Advertisement

দু’জনেই এমন একটি রাস্তায় স্টান্ট করছিল, যেখানে আরও অনেকগুলি বাইক যাচ্ছে। এমন সময় সামনে থেকে দুটি বাইক আসে। আর একে অপরের সঙ্গে ধাক্কা খায়। মেয়েটি সঙ্গে সঙ্গে মাটিতে ছিটকে পড়ে। সেখানে ভির জমে যায়। মেয়েটিকে জাগানোর চেষ্টা করলে দেখা যায়, সে অজ্ঞান হয়ে গিয়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিওটিতে। কেউ কমেন্টে লিখেছেন, ‘এর পরেও মানুষ সচেতন হবে না।’ আরেক ব্যক্তি লিখেছেন,‘রিল করার জন্য আর যে কত কী করবে কে জানে।’

ভিডিওটি দেখুন...

সূত্র: ইন্ডিয়া পোস্টটিভি নাইন

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!