ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সাংসদকে চড় মারলেন ক্ষুব্ধ নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৫৪, ১৩ জুলাই ২০২৩
সাংসদকে চড় মারলেন ক্ষুব্ধ নারী!
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানার কাইথাল জেলায় বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান জনতা পার্টির রাজ্য সভার সদস্য এমএলএ ঈশয়ার সিংক। এসময় পানি নিষ্কাশন ব্যবস্থা দুর্বল হওয়ায় বিক্ষুদ্ধ হয়ে পড়েন স্থানীয়রা। একপর্যায়ে এমএলএ চড় বসিয়ে দেন স্থানীয় ক্ষুব্ধ এক নারী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে জানানো হয়, এসময় তার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী তাকে উদ্ধার করে নিরাপদে নিয়ে যায়।

Advertisement

জানা গেছে, এমএলএ ঈশ্বর সিং কাইথালের বন্যাকবলিত গুহলা এলাকা সফরে যান। তার আগমনের কথা শুনে স্থানীয়রা জড়ো হতে থাকেন। এসময় জলাবদ্ধতার কারণে দুর্বল নিষ্কাশন ব্যবস্থাকে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। এছাড়াও তার সফরের বিলম্ব নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। একপর্যায়ে ক্ষুব্ধ এক নারী তাকে চড় মেরে বসেন।

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে নারী এবং অন্যান্য স্থানীয়দের বলতে শোনা যায়, ‘আপনি এখন কেন এসেছেন?’

পরে অবশ্য সভা সদস্য সিং মিডিয়ার সাথে কথা বলেন। এসময় তিনি বলেন, তিনি ওই নারীকে ক্ষমা করে দিয়েছেন এবং নারীর বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থাও নেবেন না। তিনি বলেন, ‘আমি ওই মহিলার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেব না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি।’

রাজ্যে প্রবল বৃষ্টির কারণে হরিয়ানায় বন্যার সৃষ্টি হয়। এর ফলে এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
ট্যাগ: চড় নারী ভারত
লিংক সফলভাবে কপি হয়েছে!