রোববার (২ জুলাই) বেশ কয়েকজন বন্দুকধারী ঝাব জেলার মহাসড়কের একটি নিরাপত্তাচৌকিতে পুলিশ সদস্য ও আধাসামরিক ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারি কর্মকর্তাদের ওপর হামলা চালায়। দীর্ঘ প্রায় দুই ঘণ্টা ধরে তাদের মধ্যে বন্দুকযুদ্ধ চলে।
ঝাবের কমিশনার সাঈদ উমরানি বলেছেন, ‘আক্রমণে চার নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন, যার মধ্যে তিনজন পুলিশ সদস্য ও একজন ফ্রন্টিয়ার কর্পস কর্মকর্তা। সন্দেহভাজন হামলাকারীদের একজনকেও হত্যা করা হয়েছে। কিন্তু এখনো তাকে শনাক্ত করা যায়নি।
.png)
’এ সময় আরো তিনজন আহত হয়েছেন বলেও এ কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) পরে এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে এবং পুলিশের গুলিতে নিহত হামলাকারীকে শনাক্ত করে।
টিটিপি আফগানিস্তানের তালেবান থেকে আলাদা। কিন্তু গোষ্ঠী দুটি একই মতবাদ ধারণ করে।
২০২১ সালে আফগান তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এবং গত বছরের নভেম্বরে টিটিপি ও ইসলামাবাদের মধ্যে মাসব্যাপী নড়বড়ে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে আক্রমণগুলো আবার বেড়ে চলেছে।
এর আগে এপ্রিলে বেলুচিস্তানের কুচলাকে জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য নিহত হন। পুলিশ পরে ওই হামলাকে পাকিস্তান তালেবানের বলে চিহ্নিত করেছে।
এ ছাড়াও জানুয়ারিতে টিটিপির সঙ্গে যুক্ত একজন আত্মঘাতী বোমা হামলাকারী উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে পুলিশ কম্পাউন্ডের ভেতরে একটি মসজিদে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেয়। সে ঘটনায় ৮০ জনেরও বেশি কর্মকর্তা নিহত হয়েছিলেন।
ছবি: ডন নিউজ