ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

উগান্ডায় স্কুলে জঙ্গি হামলা, নিহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:২৯, ১৭ জুন ২০২৩
উগান্ডায় স্কুলে জঙ্গি হামলা, নিহত ২৫
ছবি: সংগৃহীত

উগান্ডার একটি স্কুলে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো আটজন। স্থানীয় পুলিশের বরাতে শনিবার সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার রাতে একটি মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালায় জঙ্গিরা। এ সময় তারা একটি ছাত্রাবাস পুড়িয়ে দেয় এবং খাবার লুট করেছে।

পুলিশ বলছে, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) স্থানীয় মিত্র অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) এই হামলায় এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত ৮ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে কতজন স্কুলছাত্র, তা এখনো জানা যায়নি।

Advertisement

উল্লেখ্য, চলতি বছরের এপ্রিলে কঙ্গোর পূর্বাঞ্চলে একটি গ্রামে এডিএফ হামলা চালিয়ে ২০ জনকে হত্যা করে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!