ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৪০, ১ জুলাই ২০২৩
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র
ছবি: সংগৃহীত

প্রাচীন প্রথা মেনে কুমিরকে বিয়ে করেছেন মেক্সিকোর এক মেয়র! প্রকৃতির আর্শীবাদ পেতে শত-শত বছর ধরে মেক্সিকোর হুয়ামেলুলা শহরে পালিত হচ্ছে কুমিরকে বিয়ে করার এ ঐতিহ্য।

শুক্রবার (৩০ জুন) অদ্ভুত এ বিয়ে উপলক্ষ্যে ছিলো নজরকাড়া আয়োজন। রীতিমতো কনের পোশাকে সাজানো হয় ৭ বছর বয়সী এক কুমিরকে। অবশ্য, অঘটন এড়াতে পুরো সময় মাংশাসী এ নববধূর মুখ বাধা ছিলো দড়ি দিয়ে।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে, পুরো শহর নববধূকে কোলে নিয়ে ঘুরে বেড়ান, মেয়র ভিক্টর সোসা। সাথে ছিলো ঐতিহ্যবাহী নাচ-গান আর প্রার্থনা।

Advertisement

মূলত প্রকৃতির সাথে মানুষের যোগসূত্র বাড়াতেই এ আয়োজন। এ সময়, প্রাণ ও পরিবেশ ধ্বংস না করার আহ্বান জানানো হয় শহরবাসীকে। পাশাপাশি, সমৃদ্ধি ও প্রাচুর্য্যের জন্য চাওয়া হয় আশীর্বাদ।

সূত্র: টার্কি নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!