ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নদীতে সাঁতার কাটতে গিয়ে কুমিরের পেটে স্কুলছাত্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২:৩৭, ১৫ জুন ২০২৩
নদীতে সাঁতার কাটতে গিয়ে কুমিরের পেটে স্কুলছাত্র
কুমির - ফাইল ছবি

নদীতে সাঁতার কাটতে গিয়ে কুমিরের হামলার শিকার হয়েছে এক স্কুলছাত্র। পরে নদী থেকে ওই স্কুলছাত্রের আধখাওয়া দেহ উদ্ধার হয়।

বুধবার (১৪ জুন) ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, পঞ্চম শ্রেণির ওই ছাত্র ব্রাহ্মণী নদীতে গোসল করতে যায়। তখনই তার উপর ঝাঁপিয়ে পড়ে একটি কুমির। সেখানেই মৃত্যু হয় তার।

Advertisement

প্রতিবেদনে জানানো হয়, ভিতরকণিকা জাতীয় উদ্যানের কাছেই নিমাপুর গ্রাম। সেখানেই বয়ে চলেছে ব্রাহ্মণী নদী। সেই নদীতেই গোসল করতে নামে স্থানীয় স্কুলের পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থী। তখনই তাকে একটি কুমির আক্রমণ করে। কুমিরের হামলার কথা ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা নদীতে নেমে ছাত্রকে খুঁজতে শুরু করেন। ঘণ্টাখানেক পর ওই ছাত্রের আধখাওয়া দেহ নদী থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পাট্টামুন্ডাই থানার এক পুলিশ কর্মকর্তা।

আরো পড়ুন>> আর্মেনিয়া-আজারবাইজান সীমান্তে ফের সংঘর্ষ

বছরের এই মৌসুমে নোনা জলের কুমিরেরা প্রাকৃতিক কারণেই হিংস্র হয়ে পড়ে। যে কোনো রকম বাধার মুখে পড়লেই হামলা করতে পারে তারা। রাজনগর ম্যানগ্রোভ অরণ্য ডিভিশনের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভবত কুমিরের সামনে পড়ে যায় ওই স্কুল শিক্ষার্থী।

ওই শিক্ষার্থীর পরিবারকে ৬ লাখ টাকা আর্থিক সাহায্য করা হচ্ছে। বন দপ্তার সূত্রে জানা গেছে,  ভিতরকণিকা জাতীয় উদ্যান এবং তৎসংলগ্ন মহানদী ব-দ্বীপ অঞ্চলে ১,৭৯৩টি নোনাজলের কুমির আছে। তারই কোনো একটির হামলায় প্রাণ হারিয়েছে স্কুল শিক্ষার্থী।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!