ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দেড় লক্ষাধিক অবৈধ হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৯, ৩০ জুন ২০২৩
দেড় লক্ষাধিক অবৈধ হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি
ছবি: সংগৃহীত

অনুমোদন (পারমিট) ছাড়া হজে অংশ নেয়ায় ১ লাখ ৫৯ হাজার ১৮৮ জন হজযাত্রীকে ফেরত পাঠাচ্ছে সৌদি আরব। এর বাইরে অবৈধভাবে অনুপ্রবেশ এবং হজের সুবিধা নেয়ার দায়ে আরো ৫ হাজার ৮৬৮ জন বিদেশি নাগরিককে মক্কা থেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন জেনারেল ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটির চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আল বাসামি এ তথ্য জানিয়েছেন। হজের সার্বিক নিরাপত্তা বিধানে সৌদি সরকার গঠিত সর্বোচ্চ কমিটির প্রধান তিনি।

লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ আল বাসামি জানান, হজযাত্রী বহনের অনুমোদন নেই, তা সত্ত্বেও হজযাত্রী বহন করেছে- এমন ১ লাখ ৯ হাজার ১১৮টি যানবাহন জব্দ করেছে নিরাপত্তা কমিটি। শিগগিরই এই পরিবহনগুলোর মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

সৌদি আরবের আইনে বৈধ অনুমোদন ছাড়া হজযাত্রী বহন করলে ৬ মাসের কারাদণ্ড ও ৫০ হাজার রিয়াল জরিমানার বিধান রয়েছে।

করোনার প্রকোপ কেটে যাওয়ায় ২০২২ সাল থেকে বিদেশি হজযাত্রীদের জন্য সীমান্ত বিধিনিষেধ পুরোপুরি শিথিল করে সৌদি সআরব। সরকারি হিসেব অনুযায়ী, চলতি বছর হজ করতে মক্কা গিয়েছেন ২৫ লাখের বেশি মানুষ।

সূত্র: গালফ নিউজ

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!