ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মক্কায় হজযাত্রীর কাপড় নিয়ে পালালো দুষ্টু বানর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৫২, ২৫ জুন ২০২৩
মক্কায় হজযাত্রীর কাপড় নিয়ে পালালো দুষ্টু বানর!
ছবি: সংগৃহীত

পবিত্র মক্কা নগরীর আল-নূর পর্বতে গিয়ে দুষ্টু বানরের খপ্পড়ে পড়লেন এক হজ যাত্রী। রীতিমতো টানাটানি করে তার কাছ থেকে এহরামের কাপড়ের টুকরো নিয়ে দৌড়ে পালায় প্রাণিটি।

এ ঘটনায় হাসির রোল পড়ে যায় আশপাশের হজযাত্রীদের মাঝে। সবাই মিলেই চলে কাপড় উদ্ধারের মিশন। বানরের পেছনে ছোটাছুটি করেন অনেকেই। তবে বাগে আনা যায়নি দুরন্ত প্রাণিটিকে। ছুটতে থাকে পাহাড়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।

চেষ্টার এক পর্যায়ে ক্লান্ত হয়ে ক্ষান্ত দেন অনেকে। শেষমেষ নিজেই কাপড় ফেরত দেয় বানরটি।

Advertisement

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!