ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রমাণ লুকাতে ছিনতাই করা সোনার দুল গিলে ফেললেন যুবক!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:১৫, ২৫ জুন ২০২৩
প্রমাণ লুকাতে ছিনতাই করা সোনার দুল গিলে ফেললেন যুবক!
ছবি: প্রতীকী

অনুষ্ঠানবাড়ি থেকে ফেরার পথে নিজের বাড়ির সামনে কানের সোনার দুল কেড়ে নিয়েছিল এক ছিনতাইকারী। তবে তার চিৎকার-চেঁচামেচি শুনে জড়ো হয় লোকজন। তবে প্রমাণ লুকানোর জন্য ওই দুলজোড়া গিলে ফেলে ছিনতাইকারী।

সম্প্রতি পুলিশের কাছে এমনই অভিযোগ করেছেন দিল্লির এক নারী। দুলজোড়া উদ্ধারে অভিযুক্তকে গ্রেফতার করে হাসপাতালে পাঠিয়েছে দিল্লি পুলিশ।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে উত্তর-পূর্ব দিল্লির নিউ ওসমানপুর এলাকায় নিজের বাড়ির সামনে আক্রান্ত হন বছর পঞ্চাশের ফুলন দেবী। শেষকৃত্য সেরে রাত ১০টা নাগাদ নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। অভিযোগ, সে সময় মোটরবাইকআরোহী এক যুবক তার রাস্তা আগলে দাঁড়ান। ফুলনের কান থেকে দুলজোড়া কেড়ে নেন। এমনকি, তার হাতব্যাগও ছিনিয়ে পালানোর চেষ্টা করেন।

Advertisement

তবে ফুলনের চিৎকারে সেখানে ছুটে আসেন তার দুই বৌমা। হাতেনাতে পাকড়াও করে অভিযুক্তকে বাইক থেকে টেনে নামান তারা। এরপর লোকজন জড়ো করেন। তবে প্রমাণ লুকানোর জন্য দুলজোড়া গিলে ফেলেন অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার জয় তিরকে সংবাদমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে এর আগেও অপরাধমূলক কাজকর্মের অভিযোগ রয়েছে।

এদিকে ফুলন দেবীর কান থেকে দুলজোড়া টেনে নেয়ায় আহত হয়েছেন তিনি। প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে অভিযুক্তকে হাসপাতালে ভর্তি করানো হলেও দুলজোড়া মেলেনি।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসআনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!