ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাসে ওঠে মারধর, ২ ছিনতাইকারীকে পুলিশে দিল যাত্রীরা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ২৯ মে ২০২৩
বাসে ওঠে মারধর, ২ ছিনতাইকারীকে পুলিশে দিল যাত্রীরা
আটককৃত মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আলামিন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাসে ওঠে ছিনতাইকালে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন যাত্রীরা। 

রোববার রাতে ঢাকা থেকে হোমনাগামী একটি বাসে ছিনতাই করার সময় তাদের আটক করা হয়। সোমবার সকালে তাদের দাউদকান্দি থানায় হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ। আটককৃতরা হলেন- মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আলামিন।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, রোববার রাতে ঢাকা থেকে হোমনাগামী বাসে মদনপুর থেকে যাত্রীবেশে ওঠেন তিন যুবক। এ সময় তারা বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ আলামিনকে আটক করে। ওই সময় পালিয়ে যান অপর ছিনতাইকারী মোহাম্মদ শিশির।  

Advertisement

একপর্যায়ে ৯৯৯ -এ কল পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে আটক আসামিদের হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের দাউদকান্দি মডেল থানায় সোপর্দ করা।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!