ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিয়ের আসরে নিজের খাওয়া মিষ্টি কনের মুখে জোর করে গুঁজে দিলেন বর (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৫, ২৪ জুন ২০২৩
বিয়ের আসরে নিজের খাওয়া মিষ্টি কনের মুখে জোর করে গুঁজে দিলেন বর (ভিডিও)
ছবি: ভিডিও থেকে নেয়া

বিয়ের আসরে অনেক রকম নিয়ম-নীতি মানা লাগে বর-বউকে। একেক ধর্মে বিয়ের রীতি একেক রকম। তবে মিষ্টি খাওয়ার পর্বটা দেখা যায় সব ধরনের বিয়েতেই। এবার এক বিয়েতে বর-বউয়ের মিষ্টি খাওয়ার পর্ব সোশ্যাল মিডিয়ায় আসতেই সৃষ্টি হয়েছে বিতর্কের। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, বর জোর করে কনেকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন এবং সেই জবরদস্তি দেখেও অতিথিরা সবাই হাততালি দিচ্ছেন। ঘটনাটি কোথাকার তা জানা যায়নি। ভাইরাল ভিডিওটি নিয়ে সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে। 

ভিডিওতে দেখা গিয়েছে, বর এবং কনে তাদের আসনের সামনে দাঁড়িয়ে আছেন। এক আত্মীয় তাদের কাছে মিষ্টির থালা নিয়ে এসেছেন। কনে একটি মিষ্টি তুলে বরকে খাইয়ে দিয়েছেন। মিষ্টিতে কামড় বসানোর পর যুবক সেই মিষ্টিটিই কনের দিকে এগিয়ে দেন। কিন্তু আধখাওয়া এঁটো মিষ্টি খেতে চাননি কনে। তিনি মুখ ফিরিয়ে নেন। বার বার আপত্তি জানাতে থাকেন। এমনকি, ইশারায় অন্য একটি নতুন মিষ্টি খাওয়ার ইচ্ছা প্রকাশও করেন তিনি। কিন্তু বর নাছোড়বান্দা। একসময় দেখা যায়, যুবক রেগে গিয়েছেন। তিনি কনের মাথার পিছনে হাত দিয়ে জোর করে তাকে সামনের দিকে এগিয়ে আনেন। সেই মিষ্টিই কনের মুখে ঠুসে দেন।

Advertisement

এই জবরদস্তি দেখেও কিন্তু উপস্থিত কেউ প্রতিবাদ করেননি। বরং যুবকের আচরণে সবাই উৎফুল্ল হয়ে ওঠেন। হাততালি আর চিৎকারের বন্যা বয়ে যায় বিয়েবাড়িতে। তারপর ঐ ভিডিওতেই দেখা গিয়েছে, বরকে গ্লাসের জল খাইয়ে দিচ্ছেন তরুণী। 

এই ভিডিও দেখে নেটদুনিয়ার অনেকেই চটে গিয়েছেন। কেউ বলেছেন, কনের পরিবারের উচিত ছিল তৎক্ষণাৎ বিয়ে বাতিল করে দেওয়া। কেউ আবার মনে করেন, তরুণীর উচিত ছিল ঐ মুহূর্তে বরের গালে সপাটে থাপ্পড় মারা। যে বন্ধুরা হাততালি দিয়েছেন, তাদেরও থাপ্পড় মারার নিদান দিয়েছেন কেউ কেউ। এই দম্পতির ভবিষ্যত নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: বিয়ে
লিংক সফলভাবে কপি হয়েছে!