ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

খাবারের বিল না দিয়েই রেস্টুরেন্ট থেকে কেটে পড়লেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৬, ১৮ জুন ২০২৩
খাবারের বিল না দিয়েই রেস্টুরেন্ট থেকে কেটে পড়লেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবাইকে কথা দিয়েছিলেন রেস্টুরেন্টে খাওয়াবেন। কিন্তু খাওয়া শেষে বিল না দিয়েই কেটে পড়লেন তিনি।

সম্প্রতি এমন অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

জানা গেছে, গত মঙ্গলবার মায়ামির আদালতে হাজিরা দিতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুনানির পরে সেখান থেকে ফিরে এক রেস্টুরেন্টে এ ‘কাণ্ড’ করেন তিনি। সেদিন ট্রাম্প ঐ রেস্টুরেন্টে যান, কয়েক মিনিট সেখানে ছিলেন। পরের দিনই ছিল তার জন্মদিন। সেই উপলক্ষে তার স্টাফ মেম্বারদের বিনামূল্যে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলেন তিনি।

Advertisement

পরে এক গোপন সূত্র দাবি করে, কোনো টাকা-পয়সা না দিয়েই সেখান থেকে সরে পড়েন তিনি। অবস্থা বেগতিক দেখে তার সঙ্গে থাকা সবাই একে একে সেখান থেকে বেরিয়ে যান।

সূত্র: দ্য গার্ডিয়ান

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!