ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

কলেজছাত্রীকে প্রকাশ্যে হয়রানি, যুবককে জুতাপেটার ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪৮, ১০ জুন ২০২৩
কলেজছাত্রীকে প্রকাশ্যে হয়রানি, যুবককে জুতাপেটার ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যের উদুপি জেলায় কলেজে যাওয়ার পথে এক ছাত্রীর পিছু নেয়া এবং হয়রানি করার অভিযোগে এক যুবককে রাস্তার মধ্যেই জুতাপেটা করা হয়েছে। সম্প্রতি এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

জানা গেছে, শুক্রবার মেয়েটি তার হোস্টেল থেকে কলেজে যাওয়ার পথে নাজির নামে এক যুবক তার পিছু নেয় এবং এক সময় কাছে এসে দুর্ব্যবহার শুরু করে। এতে ভয় পেয়ে মেয়েটি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তা শুনে এগিয়ে আসেন স্থানীয়রা এবং অভিযুক্তকে আটক করেন।

Advertisement

মানুষ এগিয়ে আসলে সাহস ফিরে পায় মেয়েটি এবং নিজেই ঐ যুবককে চড়-থাপ্পড় মারতে থাকে। এক পর্যায়ে পায়ের জুতা খুলে সবার সামনেই ৩৫ বছর বয়সী ঐ যুবককে পেটাতে থাকে সে।

ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক ব্যক্তি অভিযুক্ত যুবককে ধরে রেখেছেন এবং তার মাথা ও মুখে উপর্যুপরি চড়-থাপ্পড় মারছে মেয়েটি। আর তাদের ঘিরে রেখেছে কিছু মানুষ। এ সময় ছেড়ে দেওয়ার জন্য ঐ যুবককে বারবার আকুতি করতে দেখা যায়।

তবে ছেড়ে দেওয়ার পরিবর্তে অভিযুক্তকে আরো উত্তম-মধ্যম দেন স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!