মঙ্গলবার ঐ অঙ্গরাজ্যের রিচমন্ড শহরের হিউগেনট হাইস্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি মিলনায়তনে অনুষ্ঠানটি হচ্ছিল। সেখান থেকে একদল লোক বের হয়ে আসার পর সন্দেহভাজন বন্দুকধারী ভিড়ের মধ্যেই পূর্বপরিচিত একজনকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঐ ব্যক্তিসহ দুইজন নিহত ও পাঁচজন আহত হন।
.png)
নিহত দু’জন ১৮ ও ৩৬ বছর বয়সী দুই পুরুষ। আহতদের সবাই পুরুষ এবং তাদের মধ্যে ৩১ বছর বয়সী এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। অন্য চারজনের বয়স ১৪, ৩২, ৫৫ ও ৫৮ বছর।
রিচমন্ড পুলিশের অন্তবর্তী প্রধান রিক এডওয়ার্ডস জানান, মাত্র একজনের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে একদল লোকের ওপর গুলি করার ঘটনা ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। সন্দেহভাজনের বিরুদ্ধে অন্যান্য অভিযোগের সঙ্গে দ্বিতীয় মাত্রার খুনের দুটি অভিযোগ আনা হতে পারে।
এডওয়ার্ডস জানান, গুলিবর্ষণের সময় সৃষ্ট বিশৃঙ্খলায় ৯ বছর বয়সী এক বালিকা চলন্ত গাড়ির ধাক্কায় আহত হয় ও কয়েকজন পড়ে ব্যথা পান। গুলি করার পর সন্দেহভাজন ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালিয়ে গিয়েছিল। পরে তাকে চারটি পিস্তলসহ গ্রেফতার করা হয়। এর মধ্যে তিনটি থেকে সে গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স