ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মোখার পরে আসছে যেসব ঘূর্ণিঝড়

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪১, ৫ জুন ২০২৩
মোখার পরে আসছে যেসব ঘূর্ণিঝড়
ফাইল ফটো

বাংলাদেশ ও মিয়ানমারে কিছুদিন আগেই তাণ্ডব চালিয়েছে ভয়ংকর ঘূর্ণিঝড় মোখা। মূলত বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়গুলোর নামকরণ করে ১৩টি দেশ।

জানা গেছে, প্যানেল অন ট্রপিকল সাইক্লোনের কাছে একের পর এক ঘূর্ণিঝড়ের নামের প্রস্তাবিত তালিকা জমা পড়ে। পরবর্তী ঝড়ের নাম সেখান থেকেই বেছে নেয়া হয়।

মোখার পরের যে ঘূর্ণঝড়ের উৎপত্তি হবে তার নামকরণ করেছে বাংলাদেশ। ঝড়টির নাম হবে বিপর্যয়। তার পরবর্তী ঝড়ের নামকরণ করেছে ভারত। সেই ঝড়ের নাম হবে তেজ।

তেজ-এর পরবর্তী ঘূর্ণিঝড় হামুনের নাম দিয়েছে ইরান। মালদ্বীপের দেওয়া নাম মিধালি, মিয়ানমারের মিচাউঙ্গ, ওমানের রিমাল, পাকিস্তানের দেওয়া নাম আসনা, কাতারের নামকরণ করা ডানা এবং সৌদি আরবের দেওয়া নাম ফিনগাল।

ঘণ্টায় ২০৯ কিলোমিটার গতিবেগ নিয়ে মিয়ানমার উপকূলে ঘর্ণিঝড় মোখা আঘাত হানে। এ ঝড়ে মিয়ানমারেই নিহত হয় শতাধিক। ভেসে যায় উপকূলীয় অঞ্চলের ঘরবাড়ি। মোখা নাকি মোচা। ঘূর্ণিঝড়ের নাম নিয়েও বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। তবে মোখা নামটি দিয়েছে ইয়েমেন, যা সেখানকার কফি ও বন্দর মোখার সঙ্গে সম্পর্কযুক্ত।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: ঘূর্ণিঝড়
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!