ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:২৫, ৩০ মে ২০২৩
প্রবল শক্তি নিয়ে ধেয়ে আসছে সুপার টাইফুন
সুপার টাইফুন ‘মাওয়ার’ - ফাইল ছবি

মহাশক্তিশালী সুপার টাইফুন ‘মাওয়ার’ ঘণ্টায় ১৭৫ থেকে ১৮৫ কিলোমিটার বেগে ধেয়ে আসছে। ক্যাটাগরি ৩ শক্তির এই টাইফুনটি বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ও তাইওয়ানের কাছে অবস্থান করে জাপানের দিকে অগ্রসর হচ্ছে।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার এ তথ্য জানিয়েছে।

টাইফুন ‘মাওয়ার’ ইতিমধ্যে মার্কিন অধীনস্থ গুয়াম দ্বীপে আঘাত হেনে ব্যাপক ক্ষতিসাধন করেছে। গুয়াম দ্বীপের ৫২ হাজার বাসিন্দার প্রায় সবাই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন। যদিও এটির আঘাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

Advertisement

আরো পড়ুন>> গরম পায়েসের হাঁড়িতে পড়ে গিয়ে মৃত্যু চার বছরের শিশুর!

ফিলিপাইনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনটি শক্তি ধরে রেখে অগ্রসরমান রয়েছে। দেশটির অধিকাংশ অঞ্চলে বজ্র বৃষ্টি এবং ভূমি ধসের সতর্কতা দেয়া হয়েছে।

টাইফুন ‘মাওয়ার’ আগামী শুক্রবারের পরে জাপানের নাহা দ্বীপে আঘাত করে শক্তি হারিয়ে জাপানের উপর দিয়ে অতিবাহিত হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!