কনডর-এফকেএ স্যাটেলাইটটি সব ধরনের আবহাওয়া, এমনকি ভারি মেঘের মধ্যেও পৃথিবীর পৃষ্ঠের ছবি তুলতে পারে। শনিবার সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইটটি রাশিয়ার দূর-পূর্ব আমুর ওব্লাস্টের একটি মহাকাশ বন্দর ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি উৎক্ষেপণে রকেটচালিত যান সোয়ুজ ২.১.এ ব্যবহার করা হয়।
.png)
আরো পড়ুন>> কিয়েভে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া
বিবৃতিতে আরো বলা হয়েছে, আপার স্টেজ থেকে মহাকাশযানটির বিচ্ছেদ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম রাডার স্যাটেলাইটটি একটি নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে। এই স্যাটেলাইটের ফলে মহাকাশে এক নতুন মাত্রা যোগ করলো রাশিয়া।
এতে বলা হয়েছে, করডর-এফকেএ স্যাটেলাইটটি ডেভেলভ করেছে সামরিক-শিল্প কর্পোরেশন সায়েন্টিফিক অ্যান্ড প্রোডাকশন অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যাটেলাইটটির ভর ১ হাজার ৫০ কেজি।
সূত্র: আনাদোলু এজেন্সি