কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে ভোট গণনার পর বেসরকারি ফল ঘোষণা শুরু হয়েছে। ৮৫ দশমিক ৪৫ শতাংশ ভোট গণনার পর এগিয়ে রয়েছেন এরদোয়ান।
এর মধ্যে তিনি পেয়েছেন ৫৩ দশমিক ১৫ শতাংশ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছয় দলীয় জোটের প্রার্থী কেমাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৬ দশমিক ৫৯ শতাংশ ভোট।
.png)
রোববার সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হলে শুরু হয় গণনা। বাংলাদেশ সময় রাত ৯টার পর তুর্কি সংবাদমাধ্যম ফল প্রকাশ শুরু করে। আগামী কয়েক ঘণ্টার মধ্যে চূড়ান্ত ফল পাওয়া যেতে পারে।
১৪ মে নির্বাচনের প্রথম দফায় এরদোগান পেয়েছিলেন ৪৯ শতাংশ ভোট। কিলিচদারোগ্লু পেয়েছিলেন ৪৪ দশমিক ৮৯ শতাংশ। দুজনের কেউই ৫০ শতাংশ ভোট না পাওয়ায় সংবিধান মোতাবেক নির্বাচন গড়ায় দ্বিতীয় দফায়।