ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, দেড় হাজারের বেশি জলবায়ুকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৫, ২৮ মে ২০২৩
বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডস, দেড় হাজারের বেশি জলবায়ুকর্মী আটক
সংগৃহীত

নেদারল্যান্ডসে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবিতে বিক্ষোভ করছে জলবায়ু কর্মীরা।সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় নেদারল্যান্ডসে দেড় হাজারেরও বেশি জলবায়ু কর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

এক্সটিঙ্কশন রেবেলিওন আয়োজিত এই বিক্ষোভে জলবায়ু কর্মীরা জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি জানান। তারা হেগের মহাসড়কে এই বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন। 

আরো পড়ুন>> ইতালির উপকূলীয় দ্বীপ থেকে ৬০০ অভিবাসী উদ্ধার

Advertisement

ভিড় বাড়তে থাকলে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য জলকামান ব্যবহার।এক্সটিঙ্কশন রেবেলিওন অভিযোগ তুলেছে, পুলিশ এক হাজার ৫৭৯ কর্মীকে আটক করেছে।

পুলিশ জানিয়েছে, আটককৃত বিক্ষোভকারীদের বেশিরভাগকে ছেড়ে দেওয়া হয়েছে। কমপক্ষে ৪০ জনকে বিচারের আওতায় আনা হবে। 

বিক্ষোভে অংশ নিয়েছিলেন অভিনেত্রী ক্যারিস ভ্যান হাউটেনও, যিনি কি না টিভি সিরিজ গেম অব থ্রোনসে মেলিসান্দ্রে চরিত্রের জন্য পরিচিত।

সূত্র: আল-জাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!