ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৩০, ২৬ মে ২০২৩
বৃদ্ধকে ২৫০ বারেরও বেশি কামড়ালো হাজার খানেক মৌমাছি!
ছবি: প্রতীকী

আচমকা উড়ে এল মৌমাছির দল। তার পর কোনও কিছু বুঝে ওঠার আগেই চলল আক্রমণ। একসঙ্গে ১ হাজারটি মৌমাছির আক্রমণের মুখে পড়লেন ৬০ বছরের এক বৃদ্ধ এবং তার পোষ্য কুকুর। রাস্তার মধ্যে হঠাৎ একসঙ্গে এতগুলি মৌমাছির হামলায় দিশেহারা হয়ে পড়েন ওই বৃদ্ধ।

সংক্রমণের কারণে ৮ বছর আগে এক পা হারিয়েছেন ওই বৃদ্ধ। এক পায়ে দাঁড়িয়ে মৌমাছির হামলা প্রতিহত করতে পারেননি তিনি। যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ঘটেছে এই ঘটনা।

আশপাশের লোকেরাও মৌমাছিদের হাত থেকে তাকে রক্ষা করতে পারেননি। ডাকা হয় দমকলকে। শেষে দমকল হোস পাইপের সাহায্যে পানি ঢেলে মৌমাছিদের হাত থেকে ওই বৃদ্ধ এবং তার পোষ্যকে উদ্ধার করে।

আরো পড়ুন>> দুই মাসে সর্বনিম্ন দরে নেমেছে স্বর্ণের দাম

চিকিৎসক জানিয়েছেন, বৃদ্ধের শরীরে ২৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল।

গত শনিবার রাতে পোষ্যকে নিয়ে এলাকায় ঘুরতে বেরিয়েছিলেন জন ফিশার নামে ওই বৃদ্ধ। সেই সময়ই মৌমাছির আক্রমণের মুখে পড়েন তিনি। বৃদ্ধের হাত, পা, মুখ, চোখ, পিঠে মৌমাছি কামড়েছে। তার চিকিৎসা করা হয়েছে।

বৃদ্ধ জানিয়েছেন, তার পোষ্য কুকুরটিও মৌমাছির আক্রমণের মুখে পড়েছিল। কুকুরটিকে ৫০ বারেরও বেশি কামড়েছে মৌমাছির দল। তারও চিকিৎসা করানো হয়েছে।

সূত্র: ডেইলি মেইল, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!