ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

হাঁসকে রাস্তা পার করাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩০, ২৪ মে ২০২৩
হাঁসকে রাস্তা পার করাতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু
সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি সড়কে গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন একজন ব্যক্তি। মাসহ একদল হাঁসের বাচ্চাকে রাস্তা পার করানোর সময় গাড়ির ধাক্কায় মারা যান ঐ ব্যক্তি।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ঐ ব্যক্তি মাসহ একদল হাঁসের বাচ্চাকে রাস্তা পার করে দিচ্ছিলেন। যাতে হাঁসের বাচ্চাগুলো কোন গাড়ির নিচে চাপা না পড়ে।

আরো পড়ুন>> রাশিয়ায় ঢুকে হামলা চালানো অন্তত ৭০ জন নিহত, দাবি মস্কোর

Advertisement

পুলিশ জানিয়েছে, ক্যাসি রিভারা নামের ওই ব্যক্তি নিজের গাড়ি থেকে নেমে মাসহ একদল হাঁসের বাচ্চাকে রাস্তা পার হতে সাহায্য করছিলেন। এসময় একটি গাড়ি রাস্তার ওপরে তাকে আঘাত করে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তার সন্তানদের সামনেই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে। লোকটি যখন হাঁসের বাচ্চাগুলোকে রাস্তা পার করে দিচ্ছিলেন তখন তার সন্তানরা বলছিল, ওহ, এটা খুব সুন্দর। এটা খুব সুন্দর কাজ। তারপরেই হঠাৎ তিনি একটি গাড়ির সাথে ধাক্কা খেয়েছিলেন।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!