ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিমানে ওঠার আগে ওজন মাপা হল নারী যাত্রীর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০১, ২১ মে ২০২৩
বিমানে ওঠার আগে ওজন মাপা হল নারী যাত্রীর!
ফাইল ছবি

এই পর্যন্ত বিমানে উঠা নিয়ে ব্যাপক ভোগান্তির খবর পাওয়া গেছে। বিমানে উঠতে গেলে লাগেজের ওজন মাপা হয় এটা সবাই জানে, কিন্তু যাত্রীর ওজন মাপার ঘটনা পুরো অস্বাভাবিক। এমনি ঘটনা ঘটেছে একটি বিমান বন্দরে।

যুক্তরাষ্ট্রের একটি ফ্লাইটে উঠতে গিয়ে এক নারী যাত্রী বিপত্তির মুখে পড়েন। ওই নারীকে পাল্লায় উঠিয়ে মাপা হয়। বিমানবন্দরে থাকা এক নারী ওই যাত্রীর ল্যাগেজ মাপার পর তাকেও সন্দেহ করে। পরে তার শরীরের ওজনও মাপা হয়। লিনিয়ান নামের এক টিকটক ব্যবহারকারী এ ঘটনার ভিডিও ধারণ করেছেন। 

বিমানবন্দরে দায়িত্বে থাকা ওই নারী বলেন, বিমানে উঠতে যাওয়া ওই নারীর ওজন থেকে সন্দেহ হয়। সে দাবি করে তার ওজন ৫৮ কেজি। কিন্তু তার কথায় বিশ্বাস হয়নি। পরে ওই যাত্রীকে লাগেজ মাপার পাল্লায় উঠিয়ে তারও ওজন মাপা হয়। 

Advertisement

আরো পড়ুন>> পৃথিবীতেই ‘মুন রিসোর্ট’ বানাচ্ছে দুবাই

বিমানবন্দরের ওই নারী কর্মী বলেন, আমাদের বিমান অনেক ছোট। তাই সবাইকে নির্দিষ্ট পরিমাণ মালামাল বহন করতে বলা হয়েছিল। কারণ বিমানটি নিরাপদে উড্ডয়নের জন্য এ নির্দেশনা দেওয়া হয়। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী যাত্রীর সঙ্গে এমন আচরণ করার কারণে অনেকে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।কেউ কেউ এর কড়া সমালোচনা করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, যাত্রীর এভাবে ওজন মাপা খুবই অপমানজনক। একটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। 

উল্লেখ্য, ২০২১ সালে যুক্তরাষ্ট্রের একটি এয়ারলাইন্সে এ ধরনের ঘটনা ঘটে। স্কাই নিউজের খবরে বলা হয় বিমান ওজন ঠিক রাখতে সব যাত্রীর ওজন মাপার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!