ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মাঝ আকাশে বিমানে হঠাৎ তীব্র ঝাঁকুনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:৩২, ১৭ মে ২০২৩
মাঝ আকাশে বিমানে হঠাৎ তীব্র ঝাঁকুনি
সংগৃহীত

প্রায়ই মাঝ আকাশে দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন দেশের যাত্রীবাহী বিমান। এমন ঘটনার কোনো জরুরি পদক্ষেপ না নেয়ায় বাড়ছে দুর্ঘটনা। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কারণে অনেক যাত্রী আহত হয়েছে। 

এই ঘটনায় আহত যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর পর চিকিৎসার ব্যবস্থা করা হয়। দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ওই প্লেনটি সিডনির উদ্দেশে যাত্রা করেছিল।

আরো পড়ুন>> এবার বোমারু বিমান পেতে যাচ্ছে ইউক্রেন

Advertisement

সংবাদমাধ্যম এএনআই জানিয়েছে, সিডনিগামী এয়ার ইন্ডিয়ার প্লেনটিতে অনেক যাত্রী আহত হন। যান্ত্রিক গোলযোগের কারণেই মাঝ আকাশে বিমানটি হঠাৎ কেঁপে ওঠে বলে মনে করা হচ্ছে। ঝাঁকুনির ফলে যাত্রীরা আসন থেকে এদিক, ওদিক ছিটকে পড়েন। এ সময় অনেকের চোট লাগে।

ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, এ ঘটনায় প্লেনটিতে থাকা ৭ যাত্রী আহত হন। প্লেনের মধ্যে চিকিৎসক ও কর্মীরা প্রাথমিক চিকিৎসা সেবা দেন তাদের। পরে বিমানবন্দরেও চিকিৎসার ব্যবস্থা করা হয়। মাঝ আকাশে বিমানে ঝাঁকুনির ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

সূত্র: এএনআই

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!