ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

১০ বছরে ৩ বার নাম বদল করলেন নারী!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:৫৬, ২০ মে ২০২৩
১০ বছরে ৩ বার নাম বদল করলেন নারী!
ছবি: সংগৃহীত

নাম বদল করা নতুন কিছু নয়। প্রয়োজনে অনেকেই নাম বদল করে থাকেন। তবে কখনও কি শুনেছেন মূল্যছাড় পেতে কেউ নাম বদল করেছে? এমন কাণ্ড ঘটিয়েছেন হংকংয়ের এক নারী। বিচিত্র সব কারণে ১০ বছরে ৩ বার নাম বদল করেছেন তিনি।

নাম বদলের ঘটনাটি সামনে এনেছেন ওই নারীর এক বন্ধু। ‘ডিসকাস এইচকে’ নামে অনলাইনে আড্ডা দেওয়ার একটি প্ল্যাটফর্মে এ নিয়ে নিজের ক্ষোভের কথা বলেছেন তিনি।

তার বক্তব্য, ‘আমার বান্ধবী এত ঘন ঘন নাম পরিবর্তন করেন যে আমি বুঝতে পারি না, আসলে কোন নামে তাকে ডাকব।’ তবে নিজের কিংবা ওই নারীর নাম প্রকাশ করেননি তিনি। ওই ব্যক্তি বলেন, তাদের বহু দিনের বন্ধুত্ব।

Advertisement

এর মধ্যে গত ১০ বছরে ওই নারী তিনবার পরিচয়পত্রে নাম বদলেছেন। প্রথমবারের ঘটনাটা বেশ বিচিত্র। সেবার ওই নারী দেখতে পান, যেসব ক্রেতার নামে বিশেষ কিছু অক্ষর আছে, তাদের কাছে মূল্যছাড়ে পণ্য বিক্রি করছে বেশ কয়েকটি দোকান। ওই ছাড় পেতে নিজের নামে বদল আনেন তিনি। তবে শেষ পর্যন্ত তার কপালে ছাড়ের সুযোগ জোটেনি।

আরো পড়ুন>> হাসপাতালে গেলেন ইমরান খান

দ্বিতীয়বার নাম পরিবর্তনের ঘটনা ঘটেছিল ওই নারীর সঙ্গে তার প্রেমিকের বিচ্ছেদের পর। তিনি নাকি ভেবেছিলেন, এতে বিচ্ছেদের কষ্ট ভুলতে পারবেন তিনি। আর সাবেকের স্মৃতিগুলোও মাথা থেকে ঝেড়ে ফেলতে পারবেন।

পরে সম্প্রতি ওই ব্যক্তি জানতে পারেন, তার বান্ধবী আবার নাম পরিবর্তন করেছেন। এবার নিজের ভাগ্য বদলের জন্য। কেউ নাকি তাকে বলেছেন, নতুন নাম নাকি তার জীবনে সৌভাগ্য বয়ে আনবে।

এদিকে ডিসকাস এইচকে নামের ওই অনলাইন প্ল্যাটফর্মে নাম বদল নিয়ে পোস্টের পর সেখানে অনেকেই মন্তব্য করেছেন। অনেকেই এই কাণ্ডকে ‘দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়েছেন। অনেকেই আবার মজা করতে ভোলেননি। যেমন ওই নারীকে সম্বোধন করা নিয়ে বিপত্তির সমাধান দিয়ে একজন বলেছেন, পরের বার আপনার সঙ্গে যখন দেখা হবে, তাকে ডাকতে শুধু বলবেন, “এই যে।”

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!