ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানে বাইডেন-জেলেনস্কির বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ২০ মে ২০২৩
জাপানে বাইডেন-জেলেনস্কির বৈঠক 
জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি

জাপানে হিরোশিমায় অনুষ্ঠিত হলো জি-৭-এর সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে জাপানে অবস্থান করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানেই বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

জি-৭-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আরো পড়ুন>> আবার শক্তিশালী ভূমিকম্পের আঘাত প্রশান্ত মহাসাগরে

Advertisement

জাপানের হিরোশিমা শহরে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার জি-৭ জোটের শীর্ষ সম্মেলন শুরু হয়। এ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন জেলেনস্কি।

আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেন, জাপানে মুখোমুখি বৈঠকে বসছেন বাইডেন ও জেলেনস্কি।

তবে বাইডেন-জেলেনস্কির মধ্যকার বৈঠকটি কবে কখন হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এবং এই বৈঠকের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!