ইউক্রেনের অবরুদ্ধ শহর বাখমুতে ফসফরাস বোমা হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক বাহিনীর প্রকাশিত ড্রোন ফুটেজে দেখা যায়, বাখমুতে আগুন জ্বলছে। এর ফলে শহরের ওপর সাদা ফসফরাস বৃষ্টির মতোও দেখা যায়। এই বোমা হামলার ঘটনায় ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে পুরো শহরজুড়ে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাদা ফসফরাস বোমার ব্যবহার নিষিদ্ধ নয়। তবে বেসামরিক এলাকায় এই বোমার ব্যবহারকে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়। তাই রাশিয়ার এই হামলায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেন সেনাবাহিনী।
.png)
ফসফরাস বোমাবর্ষণের ফলে দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে, যা নিভিয়ে ফেলা অত্যন্ত কঠিন। এর আগেও রাশিয়ার বিরুদ্ধে এই বোমা ব্যবহারের অভিযোগ উঠেছিল।
আরো পড়ুন>> মাদক কারবারির সঙ্গে নারী পুলিশ কর্মকর্তার প্রেম!
প্রসঙ্গত, বাখমুতের কৌশলগত মূল্য নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও গত কয়েক মাস ধরে শহরটি দখলে মরিয়া চেষ্টা চালাচ্ছে রাশিয়া। বাখমুতে লড়াইয়ে মস্কোর হাজার হাজার সৈন্য মারা গেছেন বলে পশ্চিমরা কর্মকর্তারা ধারণা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, অগ্নিসংযোগকারী গোলাবারুদের পাশাপাশি ফসফরাস হামলার লক্ষ্যবস্তু হয়েছে বাখমুতের অদখলকৃত এলাকা।
মস্কো কখনই প্রকাশ্যে সাদা ফসফরাস ব্যবহারের অভিযোগ স্বীকার করেনি। গত বছর ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ জোর দিয়ে বলেছিলেন, রাশিয়া কখনই আন্তর্জাতিক কনভেনশন লঙ্ঘন করেনি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছিলেন, রাশিয়া ফসফরাস বোমার ব্যবহার করছে।
সূত্র: বিবিসি