কোম্পানি সূত্রে জানা যায়, চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপলের আয় তিন শতাংশ কমে ৯৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৪ মে) অ্যাপল এ তথ্য জানিয়েছে। কোম্পানিটির আয় কমার অন্যতম কারণ হচ্ছে আসন্ন মন্দার আশঙ্কায় মানুষ মোবাইল ও কম্পিউটারে ব্যয় কমিয়েছে।
আরো পড়ুন>> বিয়ের আসরের মধ্যেই বদলে গেল কনে
.png)
অ্যাপল ৯০ বিলিয়ন পর্যন্ত শেয়ার বাইব্যাক ঘোষণা করে বিনিয়োগকারীদের সন্তুষ্ট করার চেষ্টা করেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার আফটার আওয়ার ট্রেডিংয়ে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রায় এক শতাংশ।
অন্যদিকে অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও মার্চ প্রান্তিকে আইফোনের রেকর্ড বিক্রি হয়েছে। তবুও আয় বাড়াতে কোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে না প্রতিষ্ঠানটি।
তবে মন্দার পর আয়ের দিক থেকে আবারো ঘুরে দাঁড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছে ফেসবুক। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় বেড়েছে তিন শতাংশ।
সূত্র: সিএনএন