বিয়ের অনুষ্ঠান ঠিকমতোই চলছিল। বরও এসে বসেছে, আনুষ্ঠানিকতাও শুরু হয়েছিল। কিন্তু হঠাৎ বদলে গেল কনে। এমন ঘটনায় হৈ চৈ পড়ে গেছে ঐ বিয়ের আসরে।
ভারতের বিহারে ঘটেছে এমন ঘটনা। বিয়ের দিন সব ঠিকঠাক রেখে হাজির হন বর। কনের বাড়িতেও চেষ্টার কোনো কমতি নেই। কিন্তু এরই মধ্যে ঘটে গেল দুই পরিবারের জন্য অকল্পনীয় এক ঘটনা।
.png)
আরো পড়ুন>> মায়ের গর্ভেই শিশুর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার
বরযাত্রী আসার পর শত শত মানুষের উপস্থিতিতে জয়মালার পর্ব সম্পন্ন হয়। শুরু হয়ে যায় বিয়ের অন্যান্য অনুষ্ঠানও। রাত ১১টার দিকে কনের ছোট বোন ছাদে উঠে পাত্রকে ফোন করেন। ফোনে করে ছাদে ডেকে রীতিমতো হুমকি দিয়ে বলেন যে দিদিকে নয় তাকে বিয়ে করতে হবে। আর তা না হলে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবেন তিনি।
পাত্রও সঙ্গে সঙ্গে বিয়ের অনুষ্ঠান বন্ধ করে বিষয়টি তার পরিবারকে জানান। কনের ছোট বোনকে বিয়ে করতে রাজিও হয়ে যায় পাত্র। কিন্তু কনেপক্ষের লোকজন নারাজ। এ নিয়ে কথা কাটাকাটি গড়ায় হাতাহাতিতে। পরে পাত্রপক্ষ পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত বিয়ে করে ছোট বোনকেই।
এমন ঘটনা দেখে অবাক হয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত সবাই। এর আগে এমন কিছু কখনো ঘটেনি কোথাও। এরপর থেকেই ভাইরাল হয়ে যায় বর ও কনে।
সূত্র: আনন্দবাজার