ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

গাড়ি চুরি করতে এসে নিজের গাড়িখানাও হারাল চোর!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ১ মে ২০২৩
গাড়ি চুরি করতে এসে নিজের গাড়িখানাও হারাল চোর!
ছবি: সংগৃহীত

গাড়ি চুরি করতে ঢুকেছিল দু’জন চোর। কিন্তু গাড়ি চুরি করা তো দূরের কথা নিজেদের গাড়িটিও হারিয়ে প্রাণ নিয়ে পালাতে হল দু’জনকেই। গোটা ঘটনাটির একটি সিসিটিভি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, সবে চোরাই গাড়িটি নিয়ে চম্পট দেওয়ার প্রস্তুতি শুরু করেছেন দুই চোর। এর মধ্যেই আচমকা বিপদ! গাড়ির মালিক এসে সটান হাজির হলেন চোরদের সামনে! তারপর যা হয়েছে তা দেখে হেসে কুল পাচ্ছেন না নেটাগরিকেরা।

ভিডিওটিতে দেখা যায়, একটি বাড়ির উঠান থেকে স্কুটারটি নিয়ে গেটের বাইরে বেরিয়ে স্টার্ট দিয়েছেন এক চোর। যে গাড়িটি চড়ে তারা এসেছিলেন, সেই গাড়িটিও চালু করছেন তার সঙ্গী। ঠিক এই সময়েই বাড়ির বাইরে চলে আসেন কয়েকজন। চুরির ব্যাপারটি বুঝতে পেরেই চোরেদের দিকে তেড়ে যান তারা। বিপদ বুঝে চোরেরা চোরাই গাড়িটি ফেলে নিজেদের গাড়িটি নিয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্তু গণ্ডগোলের আঁচ পেয়ে বাড়ির ভিতর থেকে এবং পাড়ার চারপাশ থেকে লাঠি নিয়ে ছুটে আসেন অনেকেই।

Advertisement

আরো পড়ুন>> মোদিকে লক্ষ্য করে মোবাইল ছুড়লেন নারী!

প্রাণ বাঁচাতে শেষে নিজেদের গাড়িটিও ফেলে রেখেই দৌড় দেন দু’জনে। তবে ভিডিও’তে দেখা গিয়েছে তার পরও জনতা ছাড়েনি তাদের। লাঠি হাতে চোরেদের পিছু নেয় তারাও। তার পর কী হয়, তা অবশ্য দেখা যায়নি ভিডিওতে। তবে যে বাড়িটিতে এত কাণ্ড ঘটল তার উঠোনে দেখা যায় চোরেদের স্কুটারটি পড়ে থাকতে।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপুল জনপ্রিয় হয়েছে। প্রায় চার লক্ষ নেটাগরিক লাইক করেছেন ভিডিওটি। যারা দেখেছেন তাদের সবার মুখে একটাই কথা— বেশ হয়েছে!

ভিডিওটি দেখুন...

সূত্র: আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!