বেগানোভিক ইতিমধ্যে ১০টি দেশ অতিক্রম করে তার হজযাত্রার অগ্রগতি অব্যাহত রেখেছেন। প্রায় ১৬০ দিন ধরে তিনি ট্রেকিং করছেন। অতিক্রম করা যেকোনো দেশের পতাকা তিনি তার পিঠে বহন করছেন। অস্ট্রিয়া থেকে যাত্রা শুরুর পর তিনি এখন পর্যন্ত স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, সার্বিয়া, কসোভো, মেসিডোনিয়া, গ্রিস ও তুরস্ক অতিক্রম করেছেন।
বেগানোভিক বলেন, ‘কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে গিয়ে আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। উল্টো আমি আমার প্রত্যাশার বাইরে মানুষের কাছ থেকে সাহায্য এবং সমর্থন পেয়েছি।’
.png)
আরো পড়ুন>> যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, নিহত ৫
হেঁটে তীর্থযাত্রায় যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কারণ জানিয়ে তিনি বলেন, তিনি একজন ক্রীড়াবিদ ছিলেন। ফলে তিনি দীর্ঘ দূরত্বে হাঁটতে অভ্যস্ত। তিনি হাজার হাজার কিলোমিটার হেঁটে দুর্দান্ত পুরস্কার অর্জন করতে চান।
মুসলিমদের পবিত্র ভূমিতে পৌঁছনোর জন্য বেগানোভিক কয়েক মাস ধরে হাঁটছেন। তবে তিনি ক্লান্ত হননি জানিয়ে বলেন, ‘আমার প্রয়াত মা এবং বাবা আমাদেরকে ধর্ম থেকে বিচ্যুত না হওয়ার জন্য অসিয়ত করেছিলেন।’
সূত্র: আনাদোলু এজেন্সি