আগামী বছর ২০২৪ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে ভয়াবহ পরাজয়ের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ২০২৪ সালের নির্বাচনে জো বাইডেনকে ধসিয়ে দেওয়ার বা চূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্বাচিত না হলে যুক্তরাষ্ট্র ‘অরাজকতার’ মধ্যে পতিত হবে বলেও সতর্ক করে দিয়েছেন সাবেক এ রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ম্যানচেস্টারের একটি হোটেলে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।
.png)
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন ট্রাম্প। তবে ২০২০ সালের জাতীয় নির্বাচনে বাইডেনের কাছে পরাজিত হন তিনি। গত বছরের নভেম্বরে ট্রাম্প ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আরো পড়ুন>> ৩৬ লাখ টাকা বেতনে ব্রিটিশ দ্বীপে চাকরির সুযোগ
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক প্রচারণা ভিডিও প্রকাশের মাধ্যমে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন বাইডেন। ওই বার্তায় গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার পক্ষে লড়াইয়ের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিটি প্রজন্মের একটা বিশেষ সময় থাকে যখন তাদেরকে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে হয়। মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস, আমরাই সেই প্রজন্ম। আর এ কারণেই আমি আবারো প্রেসিডেন্ট পদে লড়ছি।’
প্রসঙ্গত, কিছুদিন আগেই পর্ণ স্টারের মামলায় অভিযুক্ত হন ডোনাল্ড ট্রাম্প। এবং ঐ অভিযোগ প্রমাণিত হলে দোষী সাব্যস্ত হন তিনি। এরপরেই গ্রেফতার করা হয় তাকে। এবং সেদিন মুক্তি পান তিনি। এবং মুক্ত হয়ে বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে আবারো ক্ষমতায় আসবেন তিনি।
সূত্র: এনডিটিভি