শনিবার (১৮ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে দেওয়া এক ব্লগ পোস্টে এই দাবি করেছেন তিনি। গ্রেফতার হওয়া ঠেকাতে সমর্থকদের প্রতিবাদ করারও আহ্বান জানিয়েছেন তিনি।
ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের এক মামলায় তাকে আগামী সপ্তাহের মঙ্গলবার গ্রেফতার করা হবে বলে আশঙ্কা করছেন তিনি। তবে ম্যানহাটনের অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।
.png)
কোনও ধরনের প্রমাণ ছাড়াই ট্রাম্প বলেছেন, ম্যানহাটন জেলার অ্যাটর্নি অফিসের ফাঁস হওয়া ‘অবৈধ নথিতে’ তাকে গ্রেফতার করা হবে বলে ইঙ্গিত পেয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হবে সেবিষয়ে কিছু বলেননি তিনি।
আরো পড়ুন>> 'আই অ্যাম ব্যাক' বলে ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প
এ ছাড়াও ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে ফের জানিয়েছেন, তিনি কোনো অপরাধ করেননি। তিনি তার অনুসারীদের মনে করিয়ে দেন যে ম্যানহাটানের জেলা অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের প্রচারাভিযানে উদার ধনকুবের জর্জ সোরোস প্রচুর অর্থায়ন করেছিলেন।
ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে অনৈতিকভাবে অর্থ দিয়েছিলেন। ড্যানিয়েলস দাবি করেছেন, ২০১৬ সালে ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ছিল। সে বছর প্রেসিডেন্টের প্রচারের সময় চুপ থাকার জন্য ধনকুবেরের কাছ থেকে তিনি এক লাখ ৩০ হাজার ডলার পেয়েছিলেন। তবে ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করেছেন।
ড্যানিয়েলসের একজন অ্যাটর্নি বুধবার বলেছেন, তার ক্লায়েন্ট ম্যানহাটানের প্রসিকিউটরদের সঙ্গে দেখা করেছেন। তিনি সাক্ষী হিসেবে যেকোনো বিচারে সাক্ষ্য দিতে প্রস্তুত ছিলেন।
সূত্র: রয়টার্স