ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিষ প্রয়োগ করে ১২ ব্যক্তিকে হত্যা, থাই নারী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৭, ২৭ এপ্রিল ২০২৩
বিষ প্রয়োগ করে ১২ ব্যক্তিকে হত্যা, থাই নারী গ্রেফতার
সারারাত রাংসিউথাপর্ন - ফাইল ছবি

বিষাক্ত সায়ানাইড প্রয়োগ করে সাবেক প্রেমিকসহ ১২ বন্ধু ও পরিচিত ব্যক্তিকে হত্যার অভিযোগে থাইল্যান্ডে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে ব্যাংকক থেকে সারারাত রাংসিউথাপর্ন নামের ওই নারীকে গ্রেফতার করা হয়।

চলতি মাসের শুরুতে রাংসিউথাপর্নের সঙ্গে বেড়াতে গিয়েছিল তার এক বন্ধু। ওই বন্ধুর মৃত্যুর পর পরিবারের সদস্যরা রাংসিউথাপর্নকে সন্দেহ করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, তাদের বিশ্বাস রাংসিউথাপর্ন তার সাবেক প্রেমিকসহ আরো ১২ জনকে হত্যা করেছে। আর্থিক কারণে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে রাংসিউথাপর্ন এসব অভিযোগ অস্বীকার করেছেন।

আরো পড়ুন>> টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করল ব্রাজিল

রাংসিউথাপর্নের সঙ্গে তার ওই বন্ধু দুই সপ্তাহ আগে ব্যাংককের পশ্চিমে রাচাবুরি প্রদেশে গিয়েছিলেন। সেখানে তারা একটি নদীর তীরে বৌদ্ধ ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নিয়েছিল। অনুষ্ঠানের কিছুক্ষণ পরে বন্ধু সিরিপর্ন খানওং নদীতীরে পড়ে যায় এবং মারা যায়। ময়নাতদন্তের তার শরীরে সায়ানাইডের উপস্থিতি পাওয়া গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে যারা মারা গেছে তাদের দেহেও সায়ানাইডের অস্তিত্ব পাওয়া গেছে এবং তাদের ফোন, টাকা ও ব্যাগ পাওয়া যায়নি। ২০২০ সালে এই হত্যাকাণ্ড শুরু হয়েছিল।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!