ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

বিষাক্ত পটকা মাছ খেয়ে দম্পতির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:২৭, ১১ এপ্রিল ২০২৩
বিষাক্ত পটকা মাছ খেয়ে দম্পতির মৃত্যু
ফাইল ছবি

পটকা মাছ হচ্ছে একটি বিষাক্ত মাছ। এর মধ্যে রয়েছে কিছু বিষাক্ত উপাদান। এই মাছ খেলে মৃত্যু অনিবার্য। আর এই মাছ খেয়ে মালয়েশিয়ার এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। 

এই ঘটনায় তাদের মেয়ে কঠোর আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। যাতে করে ভবিষ্যতে এমন পরিণতি আর কারও না হয়। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

জহর রাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, আশির কাছাকাছি বয়সের নং চুয়ান সিং ও তার স্ত্রী লিম সিউ গুয়ান ২৫ মার্চ অজান্তে এক অনলাইন বিক্রেতার কাছ থেকে অন্তত দুটি পটকা মাছ কিনেন। ওই দিনই লিম মধ্যাহ্ন ভোজের জন্য মাছ ভাজি করেন। এরপর তাদের তাদের শ্বাস নিতে কষ্ট এবং কাঁপুনি শুরু হয়। দুপুরের খাবার গ্রহণের এক ঘণ্টা পর তার স্বামীরও একই ধরনের উপসর্গ দেখা দেয়।

Advertisement

দ্রুত এই দম্পতিকে হাসপাতালে নেওয়া হলে তাদের আইসিইউতে ভর্তি করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা সাতটার সময় লিমকে মৃত ঘোষণা করা হয়।

আরো পড়ুন>> কুয়েতে হবে বিশ্বের সর্বোচ্চ টাওয়ার ‘বুর্জ মুবারক’

নং চুয়ান সিং আট দিন কোমায় ছিলেন। কিন্তু তার অবস্থার কোনও উন্নতি হয়নি। শনিবার সকালে তিনি মারা যান বলে জানিয়েছেন তাদের মেয়ে নং আই লি। রবিবার তাদের শেষকৃত্যের আগে দম্পতির বাড়িতে একটি সংবাদ সম্মেলন আয়োজন করেন তিনি।

মা-বাবার মৃত্যুর ঘটনায় জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তাদের মেয়ে। নং আই লি বলেছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে মালয়েশিয়ায় কঠোর আইন প্রয়োজন। এবং এই কঠোর আইন প্রণয়নের জন্য মালয়েশিয়ার প্রশাসনের কাছে আবেদন জানান তিনি

উল্লেখ্য, মালয়েশিয়ায় অন্তত ৩০ প্রজাতির পটকা মাছ পাওয়া যায়। এগুলোর মধ্যে বিষাক্ত মাছের প্রজাতি চেনা খুবই জরুরী। আর তা না হলে এই মাছ খেয়ে অনেকের প্রাণহানির সম্ভাবনা থেকে যাবে।

সূত্র: সিএনএন

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!