মঙ্গলবার সকালে ওই ইউপির চকসাহাব্দী ফকিরগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ৭৫ বছরের সামছুল হক সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের চকসাহাব্দী ফকিরগঞ্জ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এবং তার স্ত্রী ৭০ বছরের স্ত্রী ছয়রা বেগম।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধ সামছুল হক মানসিক ভারসাম্যহীন ছিলেন। স্ত্রী ছয়রা বেগমের সঙ্গে তার বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। এরই জেরে মঙ্গলবার সকালে কীটনাশক পান করে আত্মহত্যা করেন তারা। খবর পেয়ে সদর থানার ওসি বছির আহমেদ বাদল ও এসআই হাবিব সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
.png)
সদর থানার ওসি বছির আহমেদ বাদল বলেন, বৃদ্ধ দম্পতির আত্মহত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।