বৃহস্পতিবার ভোরে সিভরিস শহরের ১১ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে ভূমিকম্পনটি অনুভূত হয়।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ (ইউএসজিএস) এসব তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১১ দশমিক ২ কিলোমিটার গভীরে।
.png)
আরো পড়ুন>> রেস্তোরাঁয় দুই যুবককে পেটালেন নারী ওয়েটার!
সিভরিস হলো তুরস্কের এলাজিগ প্রদেশের একটি শহর। স্থানীয় সময় ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত ও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে দুই দেশে নিহত হন অর্ধলক্ষের বেশি মানুষ। সাম্প্রতিক সময়ের মধ্যে এটা তুরস্ক ও সিরিয়ায় সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা।
সূত্র: হিন্দুস্তান টাইমস