তাই এবার গরমের হাত থেকে বাঁচতে এক বিষ্ময়কর ও অভিনব পদক্ষেপ নিল ভারতের একজন নাগরিক। গরমের থেকে রেহাই পেতে গাড়ির ছাদে গোবরের প্রলেপ দিচ্ছে। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।
পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়া বাসিন্দা সুভাষ দাস নামে ওই ব্যক্তি নিজের গাড়িকে ঠাণ্ডা রাখার জন্য পুরো গাড়ির ওপরেই গোবরের প্রলেপ দিলেন। আবার এই কাজ করে জোর গলায় দাবিও করছেন যে এতে নাকি গাড়ি ঠাণ্ডা থাকে এবং গাড়ির উপর লাগানো গোবর প্রলেপ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) অন্যতম বিকল্প।
.png)
আরো পড়ুন>> ৮ মাসে করোনায় সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড ভারতে
সাদা রঙের সুন্দর একটি গাড়িতে গোবর লাগিয়ে কেন এই কুৎসিত "লুক" দিয়েছেন, সেই প্রশ্নের উত্তর দিতেও বিন্দুমাত্র দেরি করলেন না তিনি।
সুভাষ দাস জানান, বর্তমান সময়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সৌজন্যে পেট্রোল-ডিজেলের দাম লাগামহীন ভাবে বেড়েই চলেছে। যদি পেট্রোল ডিজেল দিয়ে গাড়ির ভিতর এসি চালান, সেক্ষেত্রে তার খরচ উনি বহন করতে পারবেন না। সেই কারণে উনি একটি অভিনব উপায় বের করেন, যাতে ভীষণ তাপ প্রবাহের মধ্যেও উনি যদি নিজের গাড়িতে চেপে রাস্তায় বের হন তাহলে তার কারটি ঠান্ডা থাকবে এবং তিনিও গরমের সম্মুখীন হবেন না।
তবে নতুন এই অদ্ভুত লুকে সুভাষ তার গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন কিনা, এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। রাস্তায় বের হলে আসলেই কি ঠান্ডা অনুভূত হবে কিনা এই ব্যাপারে জানার জন্য আগ্রহ আছে সবার।
সূত্র: আনন্দবাজার