ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সমুদ্র সৈকত ভ্রমণে গিয়ে খুন হলেন ৩ নারী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯:১৪, ১৮ এপ্রিল ২০২৩
সমুদ্র সৈকত ভ্রমণে গিয়ে খুন হলেন ৩ নারী
নায়েলি তাপিয়া, ইউলিয়ানা ম্যাসিয়াস ও ডেনিস রেয়না - ফাইল ছবি

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি সমুদ্র সৈকত ভ্রমণে গিয়ে ভয়াবহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তিন নারী। এ ঘটনার পর একটি ক্ষুদে বার্তা প্রকাশ পেয়েছে।

সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদনে জানানো হয়, হত্যাকাণ্ডের শিকার ওই তিন নারী হলেন - ডেনিস রেয়না (১৯), ইউলিয়ানা ম্যাসিয়াস (২১) এবং নায়েলি তাপিয়া (২২)।

ওই তিনের জন্য দু’জন নারী তাদের প্রেমিককে বার্তা পাঠিয়েছিলেন। যেখানে বলা হয়েছে, “কিছু একটা অনুভব করছি, হয়ত কিছু একটা ঘটতে পারে।”

Advertisement

ওই তিনজনের মধ্যে, ম্যাসিয়াস একজন গায়িকা, তাপিয়া এক সন্তান মা এবং রেয়না ছিলেন এ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী।

আরো পড়ুন>> মহাকাশ থেকে ক্যামেরায় ধরা পড়লো পবিত্র মক্কা-মদিনার অপরূপ দৃশ্য

স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, গত ৫ এপ্রিল তাদের খুন করা হয়। পরে স্থানীয় জেলেরা তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

ইকুয়েডরের নিউজ আউটলেট ভিস্তাজোর খবরে বলা হয়েছে, তাইপা তার বোনকে ৪ এপ্রিল হোয়াসটঅ্যাপে বার্তা পাঠায়। যেখানে তার অবস্থানও জানানো হয়।

স্থানীয়রা জানায়, ওই স্থানের আশেপাশেই তার মরদেহ পাওয়া গেছে।

আরো পড়ুন>> এবার ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব চীনের

এছাড়া রায়নাও নিখোঁজ হওয়ার পূর্বে তার এক বন্ধুকে ক্ষুদে বার্তা পাঠায়। যেখানে বলা হয়েছে আমার সঙ্গে কিছু একটা ঘটতে যাচ্ছে। বিপদে দেখতে পাচ্ছি। আমি তোমাকে অনেক ভালোবাসি।

তাদের খুন করে সমুদ্র সৈকতে কবর দেওয়া হয়। তাদের উদ্ধারের সময় হাত পা বাঁধা এবং মুখ ঢাকা অবস্থায় পাওয়া গেছে। এছাড়া প্রত্যেকের গলায় ধারালো অস্ত্রের আঘাত ছিল। ধারণা করা হচ্ছে হত্যার সময় তাদের উপর নির্যাতন করা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই তিন তরুণীর সঙ্গে বেশ কিছু পোশাক ছিল। এ ঘটনার পর পুলিশ ওই তিন তরুণীর মোবাইল উদ্ধারের জন্য তৎপরতা চালাচ্ছে। এছাড়া হত্যাকাণ্ডের রহস্য জানতে তদন্ত চালাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!