ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

মেক্সিকোর অবকাশযাপন কেন্দ্রে বন্দুক হামলায় ৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫০, ১৭ এপ্রিল ২০২৩
মেক্সিকোর অবকাশযাপন কেন্দ্রে বন্দুক হামলায় ৭ জন নিহত
সংগৃহীত ছবি

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় রাজ্য গুয়ানাজুয়াতোর একটি অবকাশযাপন কেন্দ্রে বন্দুক হামলা হয়েছে। এতে শিশুসহ সাতজন নিহত হয়েছে।

রোববার কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা ফুটেজে দেখা গেছে, গুয়ানাজুয়াতো শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দক্ষিণে ছোট শহর কর্টাজারের একটি অবকাশযাপন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে।

কর্টাজারের স্থানীয় নিরাপত্তা বিভাগ জানিয়েছে, সাত বছর বয়সী এক শিশু, তিন জন পুরুষ এবং তিন জন নারীকে গুলি করে হত্যা করা হয়েছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। লা পালমা নামের ঐ অবকাশযাপন কেন্দ্রে একজন গুরুতর আহত হয়েছেন।

সাম্প্রতিক বছরগুলোতে গুয়ানাজুয়াতোতে প্রতিদ্বন্দ্বী মাদক চোরাকারবারীরা পাচারের রুটগুলোর নিয়ন্ত্রণ নিতে নৃশংস যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!