এবার প্রায় ৪০০ অভিবাসী নিয়ে গ্রিস ও মাল্টার মাঝামাঝি ভাসছে একটি নৌকা। সেখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে নৌকাটি। যেকোনো মুহূর্তে বিপদের সম্মুখীন হতে পারে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি। এই তথ্য জানিয়েছে অ্যালার্ম ফোন নামে অভিবাসীদের সহায়তাকারী একটি পরিষেবা সংস্থা।
প্রায় প্রত্যেকদিন অনেক অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকার দুর্ঘটনা ঘটে তবুও উত্তর আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধপথে ইউরোপে পৌঁছানোর জন্য অভিবাসী বহনকারী নৌকার চাপ বেড়েছে।
.png)
আরো পড়ুন>> বৈরুতে হিজবুল্লাহ ও হামাস নেতাদের বৈঠক
অ্যালার্ম ফোন টুইটারে জানিয়েছে, তারা অভিবাসী বহনকারী ওই নৌকা থেকে একটি কল পেয়েছে। নৌকাটি লিবিয়ার তোব্রুক থেকে রাতের আঁধারে যাত্রা করেছিল এবং কল পাওয়ার পর তারা এ বিষয়ে কর্তৃপক্ষকে অবহিত করেছে। কিন্তু কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই অভিভাসীদের উদ্ধারে কোনো উদ্ধার অভিযান চালু করেনি।
সংস্থাটি বলেছে, নৌকাটি এখন মাল্টিজ সার্চ অ্যান্ড ও রেকসিউ এরিয়ায় (এসএআর) রয়েছে।
অন্যদিকে জার্মান এনজিও সি-ওয়াচ ইন্টারন্যাশনাল তার টুইটার অ্যাকাউন্টে বলেছে, কাছাকাছি দু’টি বণিক জাহাজসহ নৌকাটি খুঁজে পেয়েছে তারা। মাল্টিজ কর্তৃপক্ষ জাহাজগুলোকে ওই নৌকা থেকে উদ্ধারে কাজ না করার নির্দেশ দিয়েছে এবং তাদের মধ্যে একটিকে কেবল জ্বালানি সরবরাহ করতে বলা হয়েছে।
সূত্র: রয়টার্স