ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

এবার আম কেনা যাবে কিস্তিতে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬, ১০ এপ্রিল ২০২৩
এবার আম কেনা যাবে কিস্তিতে
ফাইল ছবি

এতোদিন শুধু কিস্তিতে বিভিন্ন পন্য কেনা যায় বলে দেখেছি। কিন্তু এখন কিস্তির মাধ্যমে কেনা যাবে গাছের আম। এমনি এক বিস্ময়কর ঘটনার জন্ম দিয়েছে ভারতের এক আম ব্যবসায়ী। তিনি কিস্তিতে সকল ফল কেনার সুযোগ দিচ্ছেন।

পুনের এক ব্যবসায়ী ক্রেতাদের মাসিক কিস্তির ভিত্তিতে (ইএমআই) এই ফল কেনার সুযোগ দিচ্ছেন। এই কিস্তি সুবিধায় আম সহ আরো বিভিন্ন ধরনের ফল ক্রয় করা যাবে। আলফানসো বাজারের সবচেয়ে সেরা জাতের আম কিন্তু এর দাম অনেক বেশি হওয়ায়, এর কাছাকাছি যেতে পারে না ক্রেতারা। তাই সবাই যেনো আম কিনতে পারে এজন্য কিস্তির সুব্যবস্থা করেছে ঐ ব্যবসায়ী।

মহারাষ্ট্রের দেবগড় ও রত্নগিরির ‘হাপুস’ বা আলফানসো বাজারে সেরা আম বলে পরিচিত। খুচরা বাজারে এক ডজনের দাম চাওয়া হচ্ছে ৮০০-১৩০০ টাকা। ফল ব্যবসায়ী গৌরব সানাসের দাবি, এখন ইচ্ছেমতো আম কিনে খান ক্রেতা। পরে দাম মেটানোর সুযোগ পাবেন বেশ কয়েক মাস ধরে।

Advertisement

আরো পড়ুন>> ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ২ বেসামরিক নিহত

তিনি বলেন, মৌসুমের শুরুতে আমের দাম সব সময়ই অনেক চড়া থাকে। সেটা দেখেই মনে হলো ফ্রিজ-এসি বা অন্যান্য জিনিস যদি কিস্তিতে কেনা যায় তাহলে আম কেন নয়? এ সুবিধা থাকলে সবাই কিনতে পারবেন। এভাবে ইএমআইতে তারাই প্রথম আম বিক্রি করছেন বলেও দাবি তার।

তবে এই সুবিধা নেওয়ার একটি শর্ত আছে। কেউ যদি কিস্তিতে আম কিনতে চায় তবে তার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন- ন্যূনতম ৫০০০ টাকার আম কিনতে হবে ক্রেতাকে। বিক্রেতা জানান, কিস্তিতে আম কেনার পদ্ধতি ঠিক মোবাইল ফোন কেনার মতোই। তাদের দোকান থেকে ক্রেডিট কার্ডে কিনবেন ক্রেতা। মোট ক্রয়মূল্য তিন, ছয় বা ১২ মাসের কিস্তিতে শোধ করা যাবে।

সূত্র: এনডিটিভি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!